নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেশের বৃহত্তর ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজিউমার্স সোসাইটি (CCS)-এর পাঁচ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে নোয়াখালী জজ কোর্টের অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম তানিমকে আহ্বায়ক এবং তাজীবুল হাসান মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন নিশাত এবং সদস্য নুর নবী সোহেল ও নাহিদ হাসান রবিন।
শুক্রবার বিকেল ৪টায় বসুরহাট পাঠাগারের মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ভোক্তা অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।



